Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD) header
Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD) profile picture

Official Twitter handle of Amar Bangladesh Party https://teapawt.net/t.co/JtnJyvbmTx #ABPartyBD #Equality #HumanDignity #Justice #ReconstructingRepublic #Bangladesh

Bangladesh
Joined April 2020
Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)Photo by Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD)
If violence, vandalism and arson were the solution to return to power, then all the deposed authoritarian rulers would have followed that particular route - act of terror campaign in their respective countries. If the thugs and goons of the deposed BAL regime would have realised! লগি-বৈঠার সন্ত্রাসী রাজনীতি ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদ ফিরিয়ে আনা যাবে না: এবি পার্টি গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের স্মারক জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগ কেবল একটি স্থাপনার ওপর আক্রমণ নয়,এটি দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ইতিহাসের ওপর সরাসরি আঘাত। যারা এখনো সহিংসতা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরোনো রাজনৈতিক আধিপত্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, তারা বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। লগি-বৈঠা নিয়ে সশস্ত্র মহড়া, পুলিশের গাড়ীতে আগুন দেওয়া,সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ এবং জনমনে আতঙ্ক সৃষ্টি কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকাণ্ড সরাসরি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার নজির আওয়ামী লীগের পুরোনো সহিংস রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। নেতৃদ্বয় আরও বলেন, গোপালগঞ্জে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেও কীভাবে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে তাণ্ডব চালাল এবং জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগ করল, তা গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নিষ্ক্রিয়তা এবং আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে। লগি-বৈঠার সন্ত্রাসীদের দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত জুলাই স্মৃতিস্তম্ভ পুনর্নির্মাণ এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আরও বলেন, বাংলাদেশকে আর কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর ফ্যাসিবাদী দাপট ও সন্ত্রাসের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে রাজনীতি পরিচালিত হবে জনগণের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহির ভিত্তিতে। সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে ইতিহাস মুছে ফেলা যায় না, জনগণের আকাঙ্ক্ষাকেও দমিয়ে রাখা যায় না।
1
1
11
204
Syed Talha Alam, a USA trained attorney and Shunamgonj district convenor, said that the people in this district had been deprived of their need and aspiration for years. He called upon the organisers and activists attending from different sub-districts to carry the message of the party to the grassroots for their interest and to build a better Bangladesh. সুনামগঞ্জে এবি পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত জগন্নাথপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জসহ চারটি সাংগঠনিক কমিটি ঘোষণা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের তেঘরিয়াস্থ ‘দেওয়ান হাছন রাজার উঠানে’ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) জনাব ওমর ফারূক। এবি পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলমের মূল প্রবন্ধ উপস্থাপনায় এবং জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুস শারফিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে এবি পার্টির রাজনৈতিক দর্শন ও লক্ষ্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবি পার্টিতে যুক্ত হওয়া প্রয়োজন। এবি পার্টি একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। ধর্ম, বর্ণ ও মতপার্থক্য নির্বিশেষে সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে দলটি অঙ্গীকারবদ্ধ। বক্তারা সুনামগঞ্জ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন, বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, সুনামগঞ্জের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন উদ্যোগ গ্রহণ জরুরি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে চারটি নতুন সাংগঠনিক কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিগুলো হলো ১. জগন্নাথপুর উপজেলা কমিটি ২. জগন্নাথপুর পৌরসভা কমিটি ৩. জামালগঞ্জ উপজেলা কমিটি ৪. শান্তিগঞ্জ উপজেলা কমিটি। সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির নেতাকর্মীরা সুনামগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়, স্থানীয় সমস্যা সমাধান এবং এবি পার্টির রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করবেন।
1
6
161
If violence and arson would have been enough to come back to power, then Hasina would not have to leave the country at the first place after 17 years of authoritarian rule, following the Monsoon Uprising 2024, said ABM Khalid Hasan, a Joint General Secretary.
1
4
131
What did the Awami arson campaign achieve over the weeks! Did they gain more sympathy or hatred from the countrymen? Asked Ripon Mahmud, assistant publicity affairs secretary at the protest rally.
1
4
176
The worst victims of arson campaign by the thugs and goons of the deposed fascist regime are general people, women and children in particular. The ongoing terror campaign suffices to ban the Bangladesh Awami League, BAL party, permanently, freeze its assets in favour of the arson victims and prosecute the criminals.
2
8
260
AB Party Gazipur City and District unit protests against the countrywide violence, vandalism and arson campaign by the deposed Awami regime on Thursday evening. জুলাই পরবর্তী ফ‍্যাসিবাদী আওয়ামী লীগের অগ্নিসংযোগ, বোমাবাজী এবং বিএনপির সরকারের নিশ্চুপতা উভয় পুরাতন রাজনীতি শেষ পেরেক: ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার নয়, বিচারের বিষয়: ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান অগ্নিসংযোগ ও বোমাবাজীর প্রতিবাদে গাজিপুরে এবি পার্টির মশাল মিছিল প্রেস বিজ্ঞপ্তি ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, গাজীপুর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজিপুর জেলায় এবি পার্টির এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার ষড়যন্ত্রের প্রতিবাদে উক্ত মিছিলটি গাজীপুরের মালেক বাড়ি থেকে বাইপাস মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে গাজিপুর জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানার সঞ্চালনায় ও গাজিপুর জেলা ও মহানগরে‍র আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান। এসময় তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার নয়, বিচারের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবেই ফিরতে হবে এবং আদালতের রায়ের মুখোমুখি হতে হবে। দুবাই, ভারত ও লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের উসকানি ও প্ররোচনায় দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বন্ধ করতে হবে। বিদেশে বসে নির্দেশনা দিয়ে স্থানীয় নেতা-কর্মীদের দিয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতা চালানোর চেষ্টা হলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আগুন, ভাঙচুর ও সন্ত্রাসের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাজনৈতিক বিরোধিতা ও আন্দোলনের অধিকার থাকবে, কিন্তু তার নামে মানুষের জানমাল ধ্বংসের সুযোগ নেই। সরকারকে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হতে হবে। নাশকতা প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত ও দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি নির্বাচিত বিএনপির সরকারের উচিত ছিল পতিত আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে উল্টো সরকারের দায় এড়া‍য়ে যাওয়ার চেষ্টা দেখছি। সম্প্রতি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঢাবিতে সহ সারাদেশে কয়েকটা ককটেল বিস্ফোরণের ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যা পুরাতন রাজনীতিকে ইঙ্গিত করে।
2
8
143
We condemn the arson attack on the residence of NCP MP, Nusrat Tabassum, in her home town. We call for a thorough investigation of the incident, along with other violence and vandalism countrywide.
1
13
192
Bangladesh Awami League, deposed BAL, has been trying to create fear among the citizens but it’s simply backfired. All the pro-democracy political parties are united on dealing with the Awami Fascism who had killed thousands of unarmed protesters.
2
1
10
240
Violence, vandalism and arson would not make any way for the fascist Hasina based in New Delhi to return to Dhaka in December - day dream does not last long!
1
1
11
254
AB Party protests against countrywide violence and arson by the elements of deposed regime, Hasin led BAL, who still dream of returning to power in December! The nation and international community can see that how a truly genocidal force looks like - creating havoc, death and destructions.
1
3
13
253
Bangladeshi expatriate workers are critical to our domestic economy, yet they are often treated like pure numbers as opposed to human beings and citizens.
1
10
190
Mojibur Rahman Monju, AB Party Chairman, addresses workers and day labourers in Cox’s Bazar district. অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র সংস্কারে ঘাটতি ছিল: মুজিবুর রহমান মঞ্জু অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সমন্বয় ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। পুলিশকে এককভাবে অভিযান পরিচালনার পরিবর্তে সমন্বিত ও কার্যকর অভিযান পরিচালনার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বারবার অনুরোধ জানানো হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু আন্দোলন ও প্রশাসনিক জটিলতার কারণে প্রত্যাশিত কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। কক্সবাজার জেলা এবি পার্টির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ও দূরত্ব দূর করার চেষ্টা করা হলেও তা পুরোপুরি সফল হয়নি। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং প্রশাসন ও রাজনীতিতে ফ্যাসিবাদী শক্তির প্রভাবমুক্ত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেসব কাজও যথাযথভাবে সম্পন্ন হয়নি। মুজিবুর রহমান মঞ্জু রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেন,দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও মানবপাচার চক্রের তৎপরতা এবং সশস্ত্র অপরাধের বিস্তার স্থানীয় জনজীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকনাফ ও উখিয়ার দুর্গম পাহাড়ে সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ও সমন্বিত যৌথ অভিযান অব্যাহত রাখার দাবি জানান। পাশাপাশি তিনি আরো বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিলেও প্রায় এক দশকেও এ সংকটের স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩২টি আশ্রয়শিবিরে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। বক্তারা বলেন, সীমিত সম্পদের একটি জনবহুল দেশের পক্ষে দীর্ঘদিন এত বিপুলসংখ্যক শরণার্থীর দায়িত্ব বহন করা কঠিন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমে আসায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়; দেশের অর্থনীতি, পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তারের কারণে প্রত্যাবাসনের পরিবেশ আরও অনিশ্চিত হয়ে পড়েছে উল্লেখ করে দলটি বলেছে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। নব নির্বাচিত কক্সবাজার জেলার এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সারের সভাপতিত্বে ও কক্সবাজার জেলার এবি পার্টির সদস্য সচিব সারওয়ার আলমের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এবি পার্টির নেতা এড. আমিন উদ্দিন চৌধুরী, সৈয়দ হোসাইন চৌধুরী, শ্রমিক পার্টি নেতা মোহাম্মদ হাসান, যুব নেতা মোহাম্মদ নাছির, তারেক রশীদ, ছাত্রপক্ষের নেতা তাজমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
1
6
203
7th November 1975 had been a critical milestone in the nation’s history following a series of political and military unrests for over the months which forced Ziaur Rahman to take leadership of the volatile situations towards a safe landing. ৭ই নভেম্বর: দৃষ্টিপাত, শিক্ষা ও উপলব্ধি ৭৫ এর ১৫ ই আগস্টে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের লোকদের হত্যার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। ক্ষমতার পালা বদলের ধারাবাহিকতায় ৩রা নভেম্বর আরেকটি অভ্যুত্থান ঘটে, সেনা প্রধান বীরোত্তম জিয়াউর রহমানকে বন্দী করা হয়। সেদিনই আওয়ামীলীগের চার জাতীয় শীর্ষ নেতাকে খুন করে কতিপয় সামরিক কর্মকর্তা। বঙ্গভবনে বসে দেশ শাসন করা ১৫ই আগস্টের অভ্যুত্থানকারী বিদ্রোহী সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। ঘটনা খুব জটিল হয়ে উঠে, এ টালমাটাল পরিস্থিতিতে কর্নেল তাহের দৃশ্যপটে ঢুকে পড়েন। ৩রা নভেম্বরের পরের চারদিন কার্যত বাংলাদেশ সরকারবিহীন ছিল। একদিকে খালেদ মোশাররফ মোশতাকের সরকার উৎখাত করেছেন, জিয়া বন্দী আছেন, কর্নেল তাহের গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থা নিয়ে মুভ করছেন বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক বিপ্লবের নেশায়। ৬ই নভেম্বর সন্ধ্যায় সেনানিবাসে একটি লিফলেট ছড়িয়ে দেয়া হয়, যেখানে খালেদ মোশারফ, শাফায়াত জামিল এবং কর্নেল হুদাকে 'ভারতীয় চর' বলে প্রচার করা হয়। ৭ই নভেম্বর দিবাগত রাতেই জিয়া বন্দীদশা মুক্ত হন। এদিকে খালেদ মোশাররফ ও তার দুজন সহযোগীকে হত্যা করা হয়, অপরদিকে জিয়া আর তাহেরের মধ্যে বিবাদ চরমে উঠে। তাহের চেয়েছিলেন জিয়াকে দিয়ে গণবাহিনীর ১৩ দফা রেডিওতে ঘোষণা করাবেন কিন্তু জিয়া সে ঘোষণা দেননি। এ ঘোষণা না দেয়ারও বড়সড় রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ভারত তার 'চর'দের দিয়ে বাংলাদেশ দখল করে নিবে, খালেদ মোশাররফের ষড়যন্ত্রে দেশ আবার বাকশালে ফিরে যাবে- এরকম আশঙ্কা যাদের তাড়া করে ফিরছিল, সে সিপাহি-জনতা সেদিন রাস্তায় নেমে এসেছিলেন। এদিন স্লোগান উঠেছিল নারায়ে তাকবীর, সিপাহি জনতা জিন্দাবাদ। সিপাহি জনতার এ বিপ্লব পরবর্তীতে জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে নিয়ে আসে। কিন্তু, ৭ ই নভেম্বর সিপাহি জনতার এ স্বতঃস্ফূর্ত বিপ্লবী অবস্থানের তাৎপর্য কি? মূলতঃ বাকশালী যে শাসনব্যবস্থা সম্মতি ব্যতীত বিপুল জনগণের উপর স্বৈরতান্ত্রিকতার যুলুম চাপিয়ে দিয়েছিল ও সেনাবাহিনীতে অসন্তোষ তৈরি করছিল, তা ক্ষমতার এরকম রক্তাক্ত পালাবদলের অনুঘটক হিসাবে কাজ করেছে। তবে, এ দৃশ্যমান ঘটনার ভেতর দিকে সক্রিয় ছিল যেসব ভাবাদর্শিক প্রবণতা, সেগুলো ও খেয়াল করবার মতন। বিশেষতঃ বিপ্লবী সমাজতন্ত্র, মুক্তিযুদ্ধের পরবর্তী এ সময়েই ভারত বিরোধিতা, ইসলামের রাজনৈতিক প্রকাশ, সিপাহি জনতার মুজিববাদ বিরোধিতা ইত্যাদি সমান্তরালে সক্রিয় ভূমিকা রাখে। যে ঘটনা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির ভাবাদর্শিক লড়াইগুলোর গতিমুখ নির্ধারণ করে দিয়েছিল। সিপাহি জনতার এ বিপ্লবের সূত্রে বাঙ্গালি জাতীয়তাবাদের মহাবয়ান (Grand Narrative) রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারায়, সেক্যুলার এক্সক্লুসিভিটি রাজনীতির ময়দানে মার খায় এবং বহুদলীয় গণতন্ত্রের ভেতর দিয়ে জনগণের রাজনৈতিক সক্রিয়তা বিপুল গতি লাভ করে৷ কিন্তু, সিপাহি জনতার এ বিপ্লব রাজনৈতিক ও ভাবাদর্শিক জায়গাতে প্রভাবক হলেও বিপ্লবোত্তর রাষ্ট্রপ্রকল্পে বড়সড় কোন পরিবর্তন বয়ে আনেনি। এ ঘটনার পরেও দীর্ঘ সময় ধরে সামরিক শাসন, গণতন্ত্র ও মানবাধিকারহীনতা, জনগণের জীবন মানোন্নয়নের বদলে অবকাঠামোগত উন্নয়নসহ বিবিধ সঙ্কট চলমান ছিল। তবুও, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে আমাদের সিপাহি জনতার এ বিপ্লবী অবস্থানকে পড়তে হবে এবং সে পঠনের সূত্রে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিধারা নির্মাণে সত্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে বলে মনে করে এবি পার্টি।
1
2
7
148
Bangladesh has one of the lowest wages, around 100 USD for the RMG sector workers despite being the second largest exporter in the world, much lower than India, Pakistan and Vietnam. So, there is a genuine anger by the protesting workers across the country which needs to be addressed by tri-party wage board that has already being formed. However, involvement by the elements of the deposed regime in violence and vandalism cannot be ruled out either.
2
4
120
Shahadat Ullah Tutul, a Joint General Secretary and member of National Executive Council, calls upon the government to bring the law and order situations to a control.
1
10
194
Price adjustment of LPG cylinder is necessary due to war in the West Asia but it needs to be proportionate to the cost increased in real terms.
2
7
192
Mahmudur Rahman, Amar Desh Editor, said that the Gen Z aspiration of Monsoon Uprising 2024 remains largely to be fulfilled.
3
14
221
Fahim Masroor, a prominent campaigner for reforms, compared the current political reality with the Monkey trying to climb up the oily bamboo but couldn’t. He is concerned about the recent unlawful, and albeit unnecessary, detentions of anyone criticising the PM or members of the cabinet, all of these are happening even before the defective Cyber Protection (Amendment) Act 2025 is passed in the upcoming parliamentary session. ভয়েস অব রিফর্মের সংগঠক মাশরুর ফাহিম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘বানরের তৈলাক্ত বাঁশে ওঠার’ মতো। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তিনি জনযুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, সেই জনযুদ্ধে জনগণ বিজয়ী হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সাইবার সুরক্ষার মতো বিষয়গুলো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি না করে বাস্তবায়নের দিকে এগোতে হবে। তিনি বলেন, সাইবার আইন প্রণয়নের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের কারণে গ্রেপ্তারের ঘটনা ঘটছে। আইনটি কার্যকর হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার সীমারেখা অতিক্রম করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। পিএসসি, দুদক ও বিচার বিভাগের স্বাধীনতার মতো সংস্কার সাধারণ মানুষের স্বার্থেই প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের বাইরে থেকেও ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
3
9
231
We condemn attacks on medical doctors and health professionals across the hospitals, IEDCR recently by doctors aligned from the ruling party.
3
9
181