Bangladesh Army (@BDArmyOfficial) header
Bangladesh Army (@BDArmyOfficial) profile picture

“In War and Peace, We are Everywhere for the Country” “সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে” Official X Account of BANGLADESH ARMY.

Bangladesh
Joined April 2025
Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় সেনাবাহিনীর যৌথ অভিযান ঢাকা, ৭ নভেম্বর ২০২৬ (শনিবার): গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখের অভিযানের ধারাবাহিকতায় আজ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে অবস্থিত মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতে আভিযানিক দল, মানবপাচারকারী দলের আস্তানাটি সম্পূর্ণরূপে ঘেরাও এবং পরবর্তীতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় কিছু সংখ্যক খালি কার্তুজসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং মানবপাচারকারী চক্রের আস্তানাটি সমূলে ধ্বংস করা হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
2
7
85
4,126
সংবাদ বিজ্ঞপ্তি টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): আজ কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল আনুমানিক বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোঃ তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উক্ত অভিযানে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া, মানবপাচারকারী চক্রের ৫ জন সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়। দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
2
4
1
57
1,421
সংবাদ বিজ্ঞপ্তি আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): আজ আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি শৃঙ্খলা, সততা, প্রতিপক্ষ ও রেফারির প্রতি সম্মান, খেলোয়াড়সুলভ আচরণ এবং খেলার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ক্ষেত্রে সর্বোচ্চ মান প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী দল ফেয়ার প্লে ট্রফি অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় সেনাবাহিনী দলের ল্যান্স কর্পোরাল ইমতিয়াজ রায়হান শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, গত ০১ নভেম্বর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ফুটবল দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
3
1
28
1,565
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার):চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে ০৩ থেকে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপি আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আজ প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন। সম্মেলনে রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা অর্জনের বিষয়ে আলোকপাত করার পাশাপাশি পেশাগত উৎকর্ষতা বজায় রেখে সর্বদা প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনী প্রধান প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে আর্টিলারি রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন এবং প্রাক্তন ও বর্তমান সদস্যগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি রেজিমেন্টের সদস্যগণের মাঝে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, পাঁচ দশকের দীর্ঘ পথচলায় আর্টিলারি সদস্যদের আধুনিক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রশিক্ষণ প্রতিষ্ঠান আর্টিলারি সেন্টার এন্ড স্কুলের সুবর্ণজয়ন্তীতে সংশ্লিষ্ট সকল সদস্যের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। উল্লেখ্য, গত ০৩ নভেম্বর ২০২৬ তারিখে আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদান করা হয় এবং আর্টিলারি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ; আর্টিলারি রেজিমেন্টে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
2
2
42
1,938
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টার অংশগ্রহণ ঢাকা, ০৪ নভেম্বর ২০২৬ (বুধবার): চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে ০৩ থেকে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপি আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম আর্টিলারি সেন্টার ও স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন। সম্মেলনে উপদেষ্টা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদান, গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করেন। তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিমেন্টের গবেষণা ও নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা অর্জন এবং আধুনিকায়নের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের 'সবার আগে বাংলাদেশ' নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও শৃঙ্খলার সাথে পেশাগত দায়িত্ব পালন, অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ; আর্টিলারি রেজিমেন্টে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
2
9
56
5,321
বান্দরবানে সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে কন্যাসন্তানের জন্ম দিলেন বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারী ঢাকা, ২ নভেম্বর ২০২৬ (সোমবার): বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে বম সম্প্রদায়ের একজন নারী নিরাপদে কন্যাসন্তানের জন্ম দেন। গতকাল সন্ধ্যায় (১ নভেম্বর ২০২৬) বান্দরবানের রুমা উপজেলার সুনসুং পাড়ায় প্রসবজনিত জটিলতার সম্মুখীন হন এক অন্তঃসত্ত্বা বম নারী। এ সময় স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর একটি টহল দল জরুরি ভিত্তিতে তাঁকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুনলাই পাড়ার কাছে সেনাবাহিনীর গাড়িতেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় তাঁর পরিবারের সদস্য ও একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন। পরবর্তীতে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। সেনাবাহিনীর তাৎক্ষণিক মানবিক সহায়তায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। #BangladeshArmy #HumanitarianAssistance #Bandarban #CHT
2
4
66
1,927
বাহরাইনের চিফ অব স্টাফের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ০১ নভেম্বর ২০২৬ (রবিবার): বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে বাহরাইনে গমন করেন। সফরকালে গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে তিনি বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের এই সফর ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
1
9
121
3,380
সংবাদ বিজ্ঞপ্তি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার): ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর ক্যাডেট কলেজসমূহ ব্যতীত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭,২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৫১টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১৮,০৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭,৪১০ জন কৃতকার্য হয়েছে, যাদের মধ্যে ৩,৬১৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। সামগ্রিক পাসের হার ৯৬.৫১% এবং কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০.৭৯%, যা নিঃসন্দেহে এক অনন্য সাফল্য। এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাগণের নিবিড় পরিচর্যা ও মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। এছাড়াও উক্ত সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীগণের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।
3
7
67
3,589
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এইচএসসি ২০২৬ ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার): ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ হতে সর্বমোট ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন জিপিএ-৫ পেয়েছে, পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪.২০%। বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানসমূহে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে। ক্যাডেট কলেজসমূহের ক্যাডেটদের ধারাবাহিক সাফলতা অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যগণের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটবৃন্দের অধ্যবসায়, নিয়মিত লেখাপড়া এবং আন্তরিক প্রচেষ্টা। এছাড়াও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মানিত অভিভাবকবৃন্দের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
2
2
42
2,368
পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার): পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর রিজিয়নসমূহের বিভিন্ন জোনের উদ্যোগে গত ১৩ থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান, শিক্ষা ও খেলাধুলাসামগ্রী বিতরণ, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এই সকল কার্যক্রমের আওতায় উপকৃত হন। পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
3
4
76
1,932
সংবাদ বিজ্ঞপ্তি সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার): দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নে গমন করেন। এ সময় তিনি খাগড়াছড়ি রিজিয়নে বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। সফরকালে, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
2
5
1
122
4,953
শ্রদ্ধাঞ্জলি: আজ বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৫তম শাহাদাত বার্ষিকী
9
11
1
157
3,690
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার): আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে দুই দিনব্যাপী (২৬-২৭ অক্টোবর ২০২৬) বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি হয়েছে। এই বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিগণ অংশ নেন এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠক শুরুর পূর্বে, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (USARPAC) স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানস্ বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে, যার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি। এই আলোচনা পর্বে উভয় পক্ষ সামরিক সহযোগিতা জোরদার, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে। এ সময় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। এ ধরনের বৈঠক দুই দেশের সামরিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। PRESS RELEASE SUCCESSFUL CONCLUSION OF THE BANGLADESH–UNITED STATES (US) 10TH LAND FORCES TALKS (LFT)–2026 Dhaka, 27 October 2026 (Tuesday): The Bangladesh–United States 10th Land Forces Talks (LFT)–2026 concluded successfully today in Dhaka Cantonment. During the two-day engagement (26-27 October 2026), military representatives from Bangladesh Army and the United States Army discussed key areas of mutual interest and explored opportunities for further strengthening bilateral military cooperation. Earlier, head of the US delegation Major General Giles J. S. Cornelia, Deputy Commanding General for Strategy and Plans, United States Army Pacific (USARPAC) paid a courtesy call on with the Chief of Army Staff, Bangladesh Army, General Waker-Uz-Zaman, SBP, OSP, SGP, psc at Army Headquarters on 26 October 2026. The Bangladesh delegation was led by Brigadier General Syed Ashiqur Rahman, SPP, PBGM, nwc, psc, Director of Military Training Directorate, Bangladesh Army. During discussion, both sides discussed various aspects of strengthening military cooperation, enhancing efficiency and strategic partnership. Particular emphasis was placed on exchanging training, advanced technology, military equipment and expanding mutual cooperation. Both delegations also underscored the importance of coordinated preparedness and effective joint responses to natural and man-made disasters. Such meetings are expected to play an important role in strengthening military relations between the two countries and increasing capabilities in defense sector.
5
9
165
7,946
PROJONMO 2026 বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে তারুণ্যের অ্যাডভেঞ্চার শো "প্রজন্ম"। হাজারো তরুণ-তরুণী স্বপ্ন দেখেছিল। দ্বিতীয় ধাপে ডাক পেয়েছে ৬০ জন। এগিয়ে যাবে শুধু ২৪ জন। কারা জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে? #BangladeshArmy #AdvantureRealityShow #Projonmo2026
4
5
1
160
5,210
সংবাদ বিজ্ঞপ্তি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার): আজ রাঙামাটি জেলার আওতাধীন সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সদস্যরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলাকালে সকাল আনুমানিক ১০টায় গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পর্যটকবাহী যানবাহনের চলাচল বন্ধ করে দেয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের টহল দল পর্যটকদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে অবরোধকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণ করে। আলোচনা চলাকালে, সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা আকস্মিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের মাধ্যমে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে এবং পুনরায় পর্যটকবাহী যানবাহনের চলাচলের ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে সকাল আনুমানিক ১১টায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ সময় সেনাবাহিনীর টহল দল আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউপিডিএফ কর্তৃক উক্ত অবরোধ ও সহিংসতার ঘটনা পূর্বপরিকল্পিত বলে জানা যায়। স্থানীয় জনগণকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবরোধে অংশগ্রহণে বাধ্য করা এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। মূলত, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে অনেকটা কোণঠাসা হয়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের একটি অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছে বলে জানা যায়। এ ধরনের সহিংস কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি পর্যটনশিল্প এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে নিরীহ পর্যটকদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা এবং সাধারণ জনগণকে জোরপূর্বক অবরোধ কর্মসূচিতে সম্পৃক্ত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং স্থানীয় জনগণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
18
15
2
164
4,119
সেনাবাহিনী প্রধান কর্তৃক কক্সবাজারে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার): আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেন। এ সময় তিনি এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত করার লক্ষ্যে পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
12
5
1
104
3,697
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ (সোমবার): বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো: জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; সেনাসদর ও কক্সবাজার এরিয়ার উর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ; অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
2
3
50
1,505
প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময়সূচি: ২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি কোর্স #BangladeshArmy #JoinArmy #ServeTheNation
2
3
32
1,201