Official Twitter Page of Krishnanagar Police District. Dial 100 for emergency. Krishnanagar Police District Control Room 03472253154 / 9147888286.

Joined July 2014
⚖️ মা-বাবার উপর শারীরিক অত্যাচার ও বাবাকে হত্যার মামলায় দোষী সাব্যস্ত ছেলের কারাদণ্ড: 📍 ভীমপুর থানা, নদীয়া ভীমপুর থানার মামলা নং ৩৮৪/২০২৩, তারিখ ১১.১০.২০২৩, ভারতীয় দণ্ডবিধির ৩৪১/৩২৫/৩০৭/৩০২ ধারায় রুজু হওয়া মামলায় অভিযুক্ত কামাল মণ্ডল, পিতা– প্রয়াত অধীর মণ্ডল, ভীমপুর দাস ঘোষপাড়া, নদীয়ার বাসিন্দা, সম্প্রতি মহামান্য আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। ১১ অক্টোবর ২০২৩ তারিখে অভিযুক্ত তাঁর বাবা অধীর মণ্ডল ও মা গৌরী মণ্ডলের উপর শারীরিকভাবে আক্রমণ করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অধীর মণ্ডলকে মৃত ঘোষণা করেন। গৌরী মণ্ডলও গুরুতর আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভীমপুর থানায় মামলা রুজু করা হয় এবং তদন্তভার SI বামাপদ মণ্ডলের উপর অর্পণ করা হয়। মামলাটির বিচার শেষে মহামান্য আদালত (অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, তৃতীয় আদালত, কৃষ্ণনগর) অভিযুক্ত কামাল মণ্ডলকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারার দ্বিতীয় অংশে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সাধারণ কারাদণ্ড ও ₹৫,০০০ জরিমানা প্রদানের নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাধারণ কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। 👮 ন্যায়বিচার প্রতিষ্ঠায় কৃষ্ণনগর পুলিশ জেলা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ZERO TOLERANCE TO CRIME! West Bengal Police Bhimpur PS #followerseveryone #JusticeDelivered #ZeroTolerance #conviction
1
164
আগামিকাল মহালয়া, সূচনা দেবীপক্ষের। অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জাগরণে আসুক নতুন প্রভাত। মা দুর্গার আগমনে আসুন, নারীশক্তির সম্মান ও মর্যাদা রক্ষার অঙ্গীকার করি। বাল্যবিবাহ রুখি, শিশুর স্বপ্ন বাঁচাই। নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করি। সচেতনতাই হোক পরিবর্তনের হাতিয়ার। নারী ও শিশুর অধিকার রক্ষায় এগিয়ে আসি, গড়ে তুলি নিরাপদ সমাজ। প্রতিটি মেয়ের নিরাপত্তা শুধু আইনের দায়িত্ব নয়, সমাজের সকলের সম্মিলিত দায়িত্ব। শক্তির আরাধনা হোক নারী ও শিশুর সুরক্ষায়। Krishnanagar Police District-এর পক্ষ থেকে সকলকে মহালয়া ও দেবীপক্ষের আন্তরিক শুভেচ্ছা। 🙏 #mahalaya #durgapuja #followerseveryone
1
5
207
আস্থায়, সহযোগিতায়, নিরাপত্তায়— কৃষ্ণনগর পুলিশ জেলা সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে। #KrishnanagarPoliceDistrict West Bengal Police Nabadwip PS #followerseveryone
1
4
233
🚨 মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য | কৃষ্ণনগর পুলিশ জেলা গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানার পুলিশের অভিযানে তল্লাশিতে উদ্ধার হয়— 🔹 ১৭২ গ্রাম হেরোইন 🔹 ৪.০৫৮ কেজি বাদামি রঙের দানাদার ও গুঁড়ো মাদকদ্রব্য, স্থানীয়ভাবে “চিনা পাথর” নামে পরিচিত 🔹 ১.৯৪০ কেজি হলুদ রঙের গুঁড়ো পদার্থ, স্থানীয়ভাবে “পাওয়ার” নামে পরিচিত 🔹 ২৩৪ পিস ব্রোসিন অ্যানহাইড্রাস 🔹 ৫০০ মি.লি. ধারণক্ষমতার ৯৬ বোতল অ্যাসিটাইল ক্লোরাইড 🔹 নগদ ₹১৯,১৯,৮০০/- 🔹 ৩৮টি প্লাস্টিকের বস্তায় মোট ১,৯৪৬.৫৫০ কেজি সোডিয়াম কার্বোনেট অভিযানে ভুরুলিয়া, কালীগঞ্জের ২ জন বাসিন্দা -কে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে কৃষ্ণনগর পুলিশ জেলার অভিযান অব্যাহত। 🚔 Kaliganj Police Station-KPD #followerseveryone #SayNoToDrug
1
1,046
🌱 ইউনিফর্মের আড়ালে একজন সবুজ সৈনিক 🌱 পুলিশের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতাও তারই অংশ। কৃষ্ণনগর পুলিশ জেলার ASI নিশীথ বিশ্বাস, যিনি দীর্ঘদিন ধরে মাননীয় SP সাহেবের Driver হিসেবে দায়িত্ব পালন করছেন, নীরবে করে চলেছেন এক অসাধারণ পরিবেশসেবা। 🌳 নিজের উদ্যোগে ১০০০০-এরও বেশি গাছ লাগিয়েছেন তিনি। 💚 শুধু গাছ লাগিয়েই থেমে থাকেননি—নিয়মিত গাছগুলির যত্ন নেন, জল দেন, পরিচর্যা করেন এবং তাদের বেড়ে ওঠার সঙ্গী হয়ে থাকেন। কোনও প্রচারের প্রত্যাশা নেই, নেই কোনও বাহবা পাওয়ার আকাঙ্ক্ষা—আছে শুধু প্রকৃতির প্রতি ভালোবাসা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়ার সংকল্প। একজন পুলিশকর্মীর এই নীরব উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়— “একটি গাছ মানে শুধু একটি গাছ নয়, একটি ভবিষ্যৎ।” 🌿 👏 ASI নিশীথ বিশ্বাস—আপনার এই সবুজ উদ্যোগকে কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। #KrishnanagarPoliceDistrict #followerseveryone #TreePlantation West Bengal Police
2
408
🚔 KNOW YOUR POLICE STATION | KPD 🌸 কৃষ্ণনগর মহিলা থানা | Krishnanagar Women PS 🛡️ আপনার নিরাপত্তায়, আপনার পাশে কৃষ্ণনগর মহিলা থানা—নারী ও শিশুদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং তাঁদের প্রতি যেকোনও ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বদা অঙ্গীকারবদ্ধ। 👩 নারী নির্যাতন ও গার্হস্থ্য হিংসা 👧 শিশু সুরক্ষা ও POCSO সংক্রান্ত সহায়তা 🛡️ যৌন হয়রানি ও নারী নিরাপত্তা 💻 সাইবার হয়রানি ও অনলাইন অপরাধ সম্পর্কে সচেতনতা ⚖️ অভিযোগ গ্রহণ ও আইনানুগ সহায়তা 🤝 প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় 📢 আপনি বা আপনার পরিচিত কোনও মহিলা কিংবা শিশু যদি কোনও অপরাধ বা নির্যাতনের শিকার হন, নীরব থাকবেন না। সাহস করে এগিয়ে আসুন। পুলিশের সাহায্য নিন। 📞 কৃষ্ণনগর মহিলা থানা: 03472-227307 / 9147888307 কৃষ্ণনগর মহিলা থানা - আপনার নিরাপত্তায়, আপনার পাশে। 🚔 KNOW YOUR POLICE. 🛡️ KNOW YOUR RIGHTS. 🤝 KNOW WE ARE WITH YOU. #KnowYourPoliceStation #KrishnanagarWomenPS #followerseveryone #krishnanagarpolice Krishnanagar Police District
3
400
🚔 কোতোয়ালি থানা | কৃষ্ণনগর পুলিশ জেলা কৃষ্ণনগর পুলিশ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী থানা কোতোয়ালি থানা। শহর ও সংলগ্ন জনবহুল এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে থানা নিরন্তর কাজ করে চলেছে। 📍 এলাকার সংক্ষিপ্ত পরিচিতি 🏙️ ১টি পৌরসভা ও 🏘️ ৯টি গ্রাম পঞ্চায়েত নিয়ে বিস্তৃত এই থানার এলাকায় রয়েছে গুরুত্বপূর্ণ বাজার, বাণিজ্যিক ও আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং বিভিন্ন জনসমাগমস্থল। 📞 Kotwali Police Station: Landline: 03472-252835 Mobile: 9147888281 🤝 জনগণের সহযোগিতায়, নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে কোতোয়ালি থানা সর্বদা পাশে। 🚔 আপনার নিরাপত্তায়, আপনার পাশে। Know Your Police Station - Kotwali PS Kotwali Thana #followerseveryone
1
2
231
🚔 কোতোয়ালি থানা | কৃষ্ণনগর পুলিশ জেলা কৃষ্ণনগর পুলিশ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী থানা কোতোয়ালি থানা। শহর ও সংলগ্ন জনবহুল এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে থানা নিরন্তর কাজ করে চলেছে। 📍 এলাকার সংক্ষিপ্ত পরিচিতি 🏙️ ১টি পৌরসভা ও 🏘️ ৯টি গ্রাম পঞ্চায়েত নিয়ে বিস্তৃত এই থানার এলাকায় রয়েছে গুরুত্বপূর্ণ বাজার, বাণিজ্যিক ও আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং বিভিন্ন জনসমাগমস্থল। 🤝 জনগণের সহযোগিতায়, নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে কোতোয়ালি থানা সর্বদা পাশে। 🚔 আপনার নিরাপত্তায়, আপনার পাশে। Know Your Police Station - Kotwali PS Kotwali Thana #followerseveryone
1
208
🚔 চাপড়া থানা — আপনার নিরাপত্তায়, আপনার পাশে কৃষ্ণনগর পুলিশ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ থানা চাপড়া থানা। 📍 মহকুমা: কৃষ্ণনগর সদর 📍 ব্লক: চাপড়া 🏘️ গ্রাম পঞ্চায়েত: ১১ টি ⚖️ কোর্ট: সদর কোর্ট 📞 থানা: 9147888300 / 03472-295223 📧 ই-মেল: [email protected] আইন-শৃঙ্খলা রক্ষা থেকে অপরাধ দমন ও প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা থেকে জনসেবা—চাপড়া থানা সর্বদা মানুষের পাশে, মানুষের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ। 💙 আপনার নিরাপত্তা, আমাদের অঙ্গীকার। Know Your Police Station — Chapra PS Chapra PS #westbengalpolice #followerseveryone
2
222
🕉️ শ্রাবণী মেলা ২০২৬ | শিবনিবাস, নদিয়া 🔱 শ্রাবণ মাসের শেষ সোমবারে নদিয়ার কৃষ্ণগঞ্জের ঐতিহাসিক শিবনিবাসের রাজরাজেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ঢল। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই শিবমন্দিরে শ্রাবণ মাসের প্রতি সোমবার দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে বাবা রাজরাজেশ্বরের মাথায় জল অর্পণ করেন। নবদ্বীপ ঘাট থেকে গঙ্গাজল সংগ্রহ করে ভক্তরা প্রায় ৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে শিবনিবাসে পৌঁছান এবং সেই জল বাবা রাজরাজেশ্বরের শিবলিঙ্গে অর্পণ করেন। ভক্তদের এই দীর্ঘ পদযাত্রা ও অটুট বিশ্বাস শ্রাবণী মেলার অন্যতম বিশেষ আকর্ষণ। প্রায় ১২ ফুট উচ্চতার কষ্টিপাথরের রাজরাজেশ্বর শিবলিঙ্গটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ হিসেবে পরিচিত। এর ঐতিহাসিক গুরুত্ব ও মহিমা শিবনিবাসকে এক বিশেষ তীর্থক্ষেত্রে পরিণত করেছে। 🙏 ভক্তদের ধর্মীয় আবেগ ও শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে শ্রাবণী মেলা উপলক্ষে কৃষ্ণনগর পুলিশ জেলা পুণ্যার্থীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর। হর হর মহাদেব! 🔱 #shrabonimela #shibniwas #followerseveryone
2
6
371
🇮🇳 শুভ স্বাধীনতা দিবস ২০২৬ 🇮🇳 আজকের এই পবিত্র দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশের সেই সকল বীর স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার অমূল্য উপহার। তিরঙ্গা শুধু একটি পতাকা নয়—এটি আমাদের গর্ব, মর্যাদা, ঐক্য ও অখণ্ডতার প্রতীক। আসুন, স্বাধীনতার এই দিনে আমরা সকলে দেশপ্রেম, সম্প্রীতি ও দায়িত্ববোধের সঙ্গে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত গড়ার অঙ্গীকার করি। 🇮🇳 জয় হিন্দ! 🇮🇳 বন্দে মাতরম্! #independenceday2026 #ʜᴀʀɢʜᴀʀᴛɪʀᴀɴɢᴀ #JaiHind #VandeMataram #followerseveryone
1
5
335
🇮🇳 স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇮🇳 এই স্বাধীনতা শুধু গর্বের নয়, এটি আমাদের দায়িত্বও। দেশের স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতির মর্যাদা রক্ষা করতে আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করি। স্বাধীনতার মর্যাদা রক্ষায়— শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার অঙ্গীকার। 🇮🇳 শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। 🙏🇮🇳 জয় হিন্দ! 🇮🇳 #westbengalpolice #independenceday #celebration #krishnanagarpolicedistrict #followerseveryone
1
2
269
🇮🇳 হর ঘর তিরঙ্গা ২০২৬ 🇮🇳 জাতীয় পতাকা আমাদের গর্ব, আমাদের সম্মান এবং আমাদের ঐক্যের প্রতীক। আসুন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে সামিল হয়ে প্রতিটি ঘরে তিরঙ্গার মর্যাদা ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দিই। 🇮🇳 তিরঙ্গা হোক গর্বের, দেশপ্রেম হোক হৃদয়ের। #HarGharTiranga2026 #IndependenceDay #krishnanagarpolicedistrict #followerseveryone
1
2
687
🚦 পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ 🚦 ০৩ আগস্ট – ০৯ আগস্ট ২০২৬ 🛣️ নিরাপদ রাস্তা, নিরাপদ পথচারী আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ। ❤️ পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 🚦 ট্রাফিক সিগন্যাল মেনে চলুন 🪖 হেলমেট ব্যবহার করুন 🔒 সিটবেল্ট বাঁধুন 🚫 মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না 📵 গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না 🚶 পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে সতর্ক থাকুন আপনার একটু সচেতনতাই বাঁচাতে পারে একটি অমূল্য প্রাণ। ❤️ প্রতিটি জীবন অমূল্য। #পথনিরাপত্তাসপ্তাহ২০২৬ #RoadSafetyWeek2026 #KrishnanagarPoliceDistrict #SafeRoadsSafeLife #প্রতিটিজীবনঅমূল্য #সড়কনিরাপত্তা
2
764
🚴‍♂️ সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬ 🚦 হেলমেট পরুন, সিটবেল্ট বাঁধুন—নিরাপদে যানবাহন চালান, জীবন বাঁচান। ট্রাফিক নিয়ম মেনে চলুন, কারণ নিরাপদ সড়ক গড়তে আপনার সচেতনতাই সবচেয়ে বড় শক্তি। 📸 আপনার নিরাপদ যাত্রার ছবি তুলুন, পোস্ট করুন এবং জিতে নিন প্রতিদিন ₹৫০০! বিস্তারিত জানতে : facebook.com/share/v/1879BWd… #RoadSafetyWeek2026 #WearHelmet #SeatbeltSavesLives #SafeDriveSaveLife #krishnanagarpolicedistrict
1
5
504
⚖️ বধূ নির্যাতন ও খুনের মামলায় দোষী ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড 📌 কেস রেফারেন্স: নাকাশিপাড়া থানার মামলা নং- 764/2025 তারিখ: 22.07.2025 ধারা: 85/103(1) BNS এবং 25/27 Arms Act 📝 ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও বিবাদের জেরে অভিযুক্ত হায়দার আলী শেখ তার স্ত্রী মহিলা দফাদার-এর উপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাত এবং প্রায়ই প্রাণনাশের হুমকি দিত। ২১ জুলাই, ২০২৫ তারিখে রাত প্রায় ১০:১৫ মিনিটে নাকাশিপাড়া থানার কালীবাস উত্তরপাড়ায় শ্বশুরবাড়ির বারান্দায় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। নাকাশিপাড়া থানার তদন্তকারী আধিকারিক এসআই কাজী মোহাম্মদ আজিজ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেন। ⚖️ আদালতের রায়: মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, এফ.টি.সি.-১, কৃষ্ণনগর আদালত মামলার সাক্ষ্য-প্রমাণ ও তদন্তে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড এবং Arms Act-এর সংশ্লিষ্ট ধারায় সাজা প্রদান করেন। 🚫 নারীর বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কৃষ্ণনগর পুলিশ জেলার অবস্থান স্পষ্ট— "Zero Tolerance to Crime Against Women." কৃষ্ণনগর পুলিশ জেলা সচেতনতা • নিরাপত্তা • ন্যায়বিচার West Bengal Police #ZeroTolerance #CrimeAgainstWomen #followerseveryone
1
5
603
🔒 সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা, নিরাপত্তায় কৃষ্ণনগর জেলা পুলিশ। 💻🛡️ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষ্ণনগর জেলা পুলিশের প্রতিটি থানায় চালু হয়েছে 'সাইবার সহায়তা কেন্দ্র (Cyber Help Desk)'। বর্তমান ডিজিটাল যুগে অনলাইন প্রতারণা, ভুয়ো লিঙ্ক, OTP জালিয়াতি, সোশ্যাল মিডিয়া প্রতারণা, অনলাইন আর্থিক জালিয়াতিসহ বিভিন্ন সাইবার অপরাধের শিকার হলে আর দেরি নয়—যোগাযোগ করুন আপনার নিকটবর্তী থানার সাইবার সহায়তা কেন্দ্রে। এই কেন্দ্রের মাধ্যমে অভিযোগ গ্রহণ, প্রাথমিক পরামর্শ, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। ⚠️ মনে রাখবেন: 🔹 কোনো অবস্থাতেই OTP, PIN, CVV বা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। 🔹 সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। 🔹 সাইবার প্রতারণার শিকার হলে অবিলম্বে ১৯৩০ নম্বরে ফোন করুন অথবা cybercrime.gov.in-এ অভিযোগ জানান। সতর্ক থাকুন। নিরাপদ থাকুন West Bengal Police #cybersecurity #cybechelpdesk #CyberCrime #followerseveryone
1
583