অনেকেই জিজ্ঞেস করেন আমি পাকিস্তানি না বাংলাদেশী? আমার উত্তর হলো আমি একজন মানুষ।
আমার দাদু ছিলেন একজন পাকিস্তানী।
আমার দাদি বাংলাদেশী। আমার দাদু আমার দাদিকে বিয়ে করে বাংলাদেশে থেকে যান। সেই সূত্রে আমার বাবা মা পাকিস্তানে আমার দাদু দাদির সাথে বেড়াতে গিয়ে আমার জ'ন্ম হয় পাকিস্তানে। এরপর আমাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের ঢাকাতে আমি বেড়ে উঠি, বড়ো হই, এরপর আবার পাকিস্তানের করাচিতে দাদুর বাবার বাড়িতে লেখাপড়ার উদ্দেশ্যে চলে যায়। সেখানেও আমার লেখাপড়া চলতে থাকে আবার বাংলাদেশেও আমার লেখাপড়া চলতে থাকে৷ আমার দাদুর জন্মও পাকিস্তানে, আমার বাবার জন্মও পাকিস্তানে, আমার জন্মও পাকিস্তানে কিন্তু আমি বড়ো হয়েছি বাংলাদেশে৷ এখন বাংলাদেশেই থাকি। এখানেই আমৃ'ত্যু থাকতে চাই।
এখন আপনারাই বলুন আমি বাংলাদেশী না পাকিস্তানি?
























